প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেস্টুন ওড়ানো, শোভাযাত্রা, গণস্বাক্ষর ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে নওগাঁয় মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস উদ্বোধন করা হয়েছে। গতকাল সামবার সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিনুর রহমান। পরে শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজন করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোজাম্মেল হক, মাদকবিরোধী সামাজিক আন্দোলনের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।