প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেবা খাতকে শতভাগ দুর্নীতিমুক্ত করতে প্রচারণা পক্ষ পালন করছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২। ১৫ জুন থেকে শুরু হওয়া এ প্রচারণা পক্ষ শেষ হবে ৩০ জুন। প্রচারণার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় সমিতির সদর দপ্তর মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে সমিতির কর্তৃপক্ষ। এ সময় সহকারী মহাব্যবস্থাপক (সদস্য সেবা) গোলাম ইখতিয়ার বক্তব্য দেন। তিনি গ্রাহকদের ঘুষ-দুর্নীতিকে প্রশ্রয় না দিতে অনুরোধ জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক নিতাই কুমার সরকার, অতিরিক্ত মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান প্রমুখ।