প্রচারণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলওয়ের দুর্ঘটনা প্রতিরোধে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জিআরপি থানার উদ্যোগে গণসচেতনতামূলক প্রচারণা ও শোভাযাত্রা শুরু হয়েছে। গতকাল রোববার এই কর্মসূচির উদ্বোধন করেন থানার ওসি এস এম আরিফুর রহমান। পরে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের পক্ষে থেকে প্রকাশিত নয়টি নির্দেশনামূলক প্রচারপত্র স্টেশন এলাকায় সাধারণ জনগণের হাতে তুলে দেওয়া হয়। এ সময় সান্তাহার রেলস্টেশনের মাস্টার রেজাউল করিম ডালিম, সহকারী স্টেশনমাস্টার আমেনা খাতুন, সান্তাহার রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি রেজাউল ইসলাম, পুলিশের এসআই আবদুল রাজ্জাক, এএসআই মোস্তফা কামাল ও নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।