প্রচারণা চালানোর সময় বিএনপি নেতার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় গত শনিবার রাতে ইয়াছিন আলী (৬২) নামের বিএনপির এক নেতা মারা গেছেন। ইয়াছিন উপজেলার বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, শনিবার রাতে বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোটের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মকলেছুর রহমান ইয়াছিন আলীসহ অন্য নেতা-কর্মীদের নিয়ে ভবানীগঞ্জ পৌরসভা এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তাঁরা ভবানীগঞ্জ গোডাউন মোড়ে পৌঁছালে ইয়াছিন অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।