প্রচারণা নেই, ভোক্তারা জানতে পারছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবজিতে কীটনাশক ও রাসায়নিক দ্রব্য মেশানো নিয়ে যখন সারা দেশের ভোক্তাদের মধ্যে আতঙ্ক চলছে, ঠিক সেই সময় চুয়াডাঙ্গায় বিষমুক্ত পদ্ধতিতে সবজি উর‌্যাপাদনের যাত্রা শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় স্থানীয় কৃষকেরা ‘ফেরোমন ফাঁদ’ পদ্ধতিতে বিষমুক্ত সবজি উর‌্যাপাদন করে তুলনামূলকভাবে লাভবানও হচ্ছেন। চুয়াডাঙ্গার সবজি আড়তদার শাহ আলম জানান, কীটনাশকমুক্ত সবজি কোথায় কোথায় উর‌্যাপাদিত হচ্ছে, সে বিষয়ে ব্যাপক প্রচারণা দরকার। চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে কীটনাশকমুক্ত সবজির জন্য নির্দিষ্ট বাজার গড়ে তোলা সম্ভব হলে ভোক্তারা সে সব বাজারের দিকেই ঝুঁকবে। তখন বাধ্য হয়ে অন্যরাও এই পদ্ধতি অবলম্বন করবেন।’কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জৈবিক বালাই ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় বিষমুক্ত সবজি উর‌্যাপাদনের লক্ষ্যে এ বছরের মার্চে জেলার চারটি উপজেলায় প্রতিটি ৬০ শতক আয়তনের ৪০টি প্রদর্শনী প্লট তৈরি করা হয়। এ জন্য সরকারিভাবে এক লাখ ৫৫ হাজার ৭০০ টাকা বরাদ্দ পাওয়া গেছে। নিজেদের প্লটগুলোতে কৃষকেরা ফেরোমন ফাঁদ পদ্ধতি ব্যবহার করে মিষ্টি কুমড়া, বেগুন, লাউ, পটল, চালকুমড়া ও করলা উর‌্যাপাদন করছেন। কৃষকেরা জানান, এই পদ্ধতির মাধ্যমে খেতের পোকামাকড় দমন করায় সবজি উর‌্যাপাদনে কীটনাশকের খরচ লাগছে না। আর উর‌্যাপাদিত এসব সবজির চাহিদাও অনেক বেড়েছে। চুয়াডাঙ্গার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ফিরোজুল ইসলাম ফেরোমন ফাঁদ প্রসঙ্গে জানান, মূলত প্লাস্টিকের স্বচ্ছ বয়ামের চারপাশে ত্রিকোণ আকারে কেটে ভেতরে কিউলিয়র ওষুধ ও সাবানের পানি দেওয়া হয়। কিউলিয়র থেকে নারী পোকার শরীরের ঘ্রাণ ছড়ায়। এর ফলে সবজির প্রধান শত্রু ক্ষতিকর পুরুষ মাছি ও পোকা বয়ামের ভেতরে ঢোকে এবং ফাঁদে পড়ে মারা যায়। এতে অন্তত ৯০ ভাগ সফল হওয়া সম্ভব। তিনি আরও জানান, ফেরোমন ফাঁদ পদ্ধতিতে সবজি উর‌্যাপাদনের ক্ষেত্রে বালাই দমনে বিঘাপ্রতি সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকা খরচ হবে। কীটনাশক ব্যবহারে খরচের পরিমাণ এর কয়েকগুণ বেশি।চুয়াডাঙ্গার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ নুরুল ইসলাম জোয়ার্দ্দার জানান, সবজি উর‌্যাপাদনের জন্য কীটনাশক কিনতে কৃষকদের বড় অঙ্কের টাকা খরচ হয়। কীটনাশক প্রয়োগে কৃষকেরা বেশির ভাগ ক্ষেত্রেই যথাযথ নিয়ম না মানায় বিষমুক্ত হওয়ার আগেই সবজি বিক্রির জন্য বাজারে নেওয়া হয়। ফলে, নিজেদের অজান্তেই ভোক্তারা দীর্ঘদিন ধরে সবজির সঙ্গে বিষ খেয়ে আসছেন। জীবননগর উপজেলার কন্দর্পপুর গ্রামের কৃষক সোহেল রানা চলতি বছরের ১ মার্চ তাঁর ৬০ শতক জমিতে মিষ্টি কুমড়ার আবাদ করেন। তিনি এই পদ্ধতিতে পোকামাকড় দমন করেছেন। দুই বিঘা জমিতে মাত্র তিন হাজার টাকা খরচ করে ইতিমধ্যে ২০ হাজার টাকার কুমড়া বিক্রি করেছেন। খেতে আরও কিছু কুমড়া আছে। সদর উপজেলার জালশুকা গ্রামের কৃষক আবুল কালাম আজাদ জানান, তিনি এবার প্রথমবারের মতো ফেরোমন ফাঁদ পদ্ধতিতে বেগুনের আবাদ করছেন।