প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন অ্যাপ তৈরি করুন, যাতে দেশের মানুষ উপকৃত হয়। কথাগুলো বলেছেন নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বিএইউএসটি) ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন মামুনুর রশিদ। তিনি ইএটিএল-প্রথম আলো অ্যাপ প্রতিযোগিতা ২০১৬-এর প্রচারণা পর্বে প্রধান অতিথির ভাষণ দেন। অনুষ্ঠানটি হয় ওই বিশ্ববিদ্যালয় মিলনায়তনে। বিএইউএসটির বিপুলসংখ্যক শিক্ষার্থী প্রচারণা পর্বের অনুষ্ঠানে অংশ নেন। প্রধান অতিথি মামুনুর রশিদ বলেন, প্রযুক্তিসংক্রান্ত জ্ঞান দিন দিন অসীম হয়ে উঠছে। আর পিছিয়ে থাকার সুযোগ নেই। অ্যাপ তৈরির ধারণায় যাতে সব বিশ্ববিদ্যালয়ের সমতাভিত্তিক অংশগ্রহণ থাকে, তা বিবেচনায় রাখতে আয়োজকদের প্রতি অনুরোধ জানান তিনি।