প্রচারণা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বৈরী আবহাওয়া থাকায় কুমিল্লার তিতাস উপজেলার নয়টি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ বন্ধ রয়েছে। উপজেলার কোথাও মাইকিং করা হয়নি। মুঠোফোনেই প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন। এ প্রসঙ্গে কড়িকান্দি ইউপির জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন সরকার বলেন, সকাল থেকে আবহাওয়া অনুকূলে না থাকায় গণসংযোগ ও মাইকিং বন্ধ রয়েছে। বিএনপির প্রার্থী আলী হোসেন মোল্লা বলেন, আকাশের পরিস্থিতি ভালো হলে গণসংযোগ ও প্রচারকাজ চালানো হবে।