প্রচারণা বন্ধ রেখে নিহত ব্যবসায়ীর প্রতি শ্রদ্ধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত রংপুরের বদরগঞ্জ উপজেলার রড-সিমেন্ট ব্যবসায়ী ও ঠিকাদার শাহ্ নাছিমুল গণি এবং তাঁর ভায়রা আলতাফ হোসেনের লাশ গতকাল শনিবার দেশে আনা হয়েছে।
লাশ দুটি বিকেল পৌনে পাঁচটার দিকে বুড়িমারী স্থলবন্দরে স্বজনদের হাতে তুলে দেওয়া হয়। পরে রংপুরে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শাহ্ নাছিমুলের (৪৬) বাড়ি বদরগঞ্জ পৌর শহরের ডাক্তারপাড়ায় এবং আলতাফের (৫৫) বাড়ি নীলফামারী সদর উপজেলার সরকারপাড়া গ্রামে।
তাঁরা দুজনেই ব্যবসায়িক উদ্দেশ্যে গত বুধবার বিকেলে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতে যান।
শাহ্ নাছিমুল গণির মৃত্যুতে গতকাল বদরগঞ্জ পৌর শহরের সর্বস্তরের দোকানপাট দুপুর থেকে রাত নয়টা পর্যন্ত বন্ধ রাখা হয়। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে পৌর নির্বাচনের সব মেয়র ও কাউন্সিলর প্রার্থী দিনভর নির্বাচনী প্রচারণা বন্ধ রেখে শোক পালন করেন।