প্রচারণা শেষ কালভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ দিনে প্রচারণার জন্য দুই প্রার্থী বেছে নিয়েছেন হাওরের রানি হিসেবে পরিচিত অষ্টগ্রাম উপজেলাকে। নির্বাচনী এলাকায় সকাল-সন্ধ্যা পথসভা ও গণসংযোগ করেছেন তাঁরা। নির্বাচনকে সরকারের প্রতি ভোটারদের আস্থা ও অনাস্থার প্রতীক হিসেবে আখ্যায়িত করে গতকাল সোমবার প্রচারণা শেষ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজওয়ান আহামঞ্চদ। আর বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম শেষ প্রচারণায় ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন। রেজওয়ান দিনব্যাপী সদর উপজেলায় প্রচারণা চালান। বিকেলে তাঁর সর্বশেষ সভাটি হয় অষ্টগ্রাম পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সাংসদ আফজাল হোসেন, নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাংসদ মোশতাক আহমেদসহ কিশোরগঞ্জ জেলার নেতারা।

রেজওয়ান শেষ প্রচারণায় বলেন, ‘দেশবাসী কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচনের দিকে তাকিয়ে আছেন।’

এদিকে মহিতুল সর্বশেষ সভাটি করেন অষ্টগ্রামের কলমা ইউনিয়নের সাপান্ত বাজারে। ভোটারদের উদ্দেশে বলেন, ‘শুধু ভোট দিয়েই কেন্দ্র ছেড়ে চলে আসলে চলবে না।’

গতকাল সন্ধ্যায় নির্বাচনী প্রচারণার নির্ধারিত সময় শেষ হয়। কাল উপনির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।