প্রচারণামূলক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চবিদ্যালয়ে গতকাল রোববার বাল্যবিবাহবিরোধী প্রচারণামূলক সভা হয়েছে। স্থানীয় বেসরকারি সংস্থা ‘সাথী সমাজকল্যাণ সংস্থা’র আয়োজনে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি সুব্রত দাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওনক আফরোজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মতিন হাওলাদার, উপজেলা সাব-রেজিস্ট্রার এ কে এম রফিকুল কাদির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন প্রমুখ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। এ সময় সচেতনতা সৃষ্টির জন্য একটি নাটক প্রদর্শিত হয়।