প্রচারণার কথা বলে ডাকাতি
নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলব্যাসপুর গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাতে চার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
মশিন্দা ইউনিয়নের ভুক্তভোগী চার পরিবারের সদস্যরা বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত নির্বাচনী প্রচারণার কথা বলে প্রথমে গোপালচন্দ্র মণ্ডলের বাড়িতে গিয়ে তাঁকে ঘুম থেকে ডেকে তোলে। একপর্যায়ে ধারালো অস্ত্রের মুখে তাঁকে পিছমোড়া করে বেঁধে তাঁর ঘর থেকে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করে।
একইভাবে প্রতিবেশী মংকেশ কুমারকুণ্ড, প্রদীপ মণ্ডল ও বরুণ মণ্ডলের ঘরেও লুটপাট চালানো হয়। দুর্বৃত্তরা তাঁদের ঘরে থাকা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
মশিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চলনবিলবেষ্টিত বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে নিচু জমিতে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলব্যাসপুর ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চরহামকুড়িয়া গ্রাম। সেখানে ৫০টি নমশূদ্র পরিবার থাকে। ওই ঘটনার পর থেকে হিন্দু পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে।
গুরুদাসপুর থানার ওসি মো. ফরিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।প্রচারণার কথা বলে ডাকাতি
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলব্যাসপুর গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাতে চার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
মশিন্দা ইউনিয়নের ভুক্তভোগী চার পরিবারের সদস্যরা বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত নির্বাচনী প্রচারণার কথা বলে প্রথমে গোপালচন্দ্র মণ্ডলের বাড়িতে গিয়ে তাঁকে ঘুম থেকে ডেকে তোলে। একপর্যায়ে ধারালো অস্ত্রের মুখে তাঁকে পিছমোড়া করে বেঁধে তাঁর ঘর থেকে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করে।
একইভাবে প্রতিবেশী মংকেশ কুমারকুণ্ড, প্রদীপ মণ্ডল ও বরুণ মণ্ডলের ঘরেও লুটপাট চালানো হয়। দুর্বৃত্তরা তাঁদের ঘরে থাকা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
মশিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চলনবিলবেষ্টিত বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে নিচু জমিতে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলব্যাসপুর ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চরহামকুড়িয়া গ্রাম। সেখানে ৫০টি নমশূদ্র পরিবার থাকে। ওই ঘটনার পর থেকে হিন্দু পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে।
গুরুদাসপুর থানার ওসি মো. ফরিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।