প্রচারণার সময় দুই মেয়র প্রার্থীর পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার সময় মেয়র প্রার্থী আজমত উল্লা খান ও এম এ মান্নানের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সদর উপজেলার নলজানি     এলাকায় গতকাল রোববার দুপুরে ওই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের বাছির উদ্দিন সড়ক এলাকায় ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লার পক্ষে ২০-২২ জন কর্মী বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করতে থাকে। অপরদিক থেকে ১৮ দল-সমর্থিত প্রার্থী এম এ মান্নানের অর্ধশতাধিক কর্মী প্রচার করতে গিয়ে নলজানি এলাকায় মুখোমুখি হন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে মো. মামুন হোসেন (৩৫), মো. তপু আহমেদ, মফিজুল ইসলাম, শফিকুল ইসলামসহ অন্যদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।