প্রচারণার সময় সম্ভাব্য প্রার্থীর মাইক জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য এক মেয়র পদপ্রার্থীর প্রচারণা চালানোর সময় গতকাল রোববার সন্ধ্যায় মাইক জব্দ করা হয়েছে। মাইকিংয়ের বিষয়ে ওই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ওয়াজ উদ্দিনের পক্ষে গতকাল সন্ধ্যায় জেলা শহরে মাইকিং করা হচ্ছিল। খবর পেয়ে জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা মাইক জব্দ করেন। এতে নির্বাচনী আচরণবিধির ৪ ধারা লঙ্ঘনের কারণে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।গাজীপুর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।