প্রচারণার সময় চালককে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অটোরিকশা দিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর সময় ময়মনসিংহের ফুলপুরে অটোরিকশাচালক আনোয়ার হোসেনকে (২৩) হত্যা করা হয়েছে। অটোরিকশাটিতে থাকা প্রচারকাজ পরিচালনাকারী (মাইকিংম্যান) নাছির খান লিটন তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহতের বাবা গতকাল শুক্রবার লিটনকে আসামি করে থানায় মামলা করলে পুলিশ ওই মাইকিংম্যানকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার থেকে জানা যায়, আনোয়ার তারাকান্দার গোপালপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে। গত বুধবার উপজেলার নির্বাচনী প্রচার চালানোর জন্য আনোয়ার ও লিটন ময়মনসিংহ থেকে ফুলপুর আসেন। বৃহস্পতিবার তাঁরা অটোরিকশা নিয়ে এক প্রার্থীর পক্ষে মাইকিং করছিলেন। রাতে বালিয়ার সুলতান মোড়ে অটোরিকশাটি পড়ে থাকতে দেখা যায়। এ সময় অটোরিকশায় পরে থাকা আনোয়ারকে এলাকাবাসী ফুলপুর হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।