প্রচারপত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ঘরে ঘরে হও সচেতন, জঙ্গিবাদের হবেই পতন’ স্লোগান নিয়ে নেত্রকোনায় সন্ত্রাস-জঙ্গিবাদ ও অজ্ঞান পার্টির খপ্পর থেকে জনসাধারণকে সচেতন করতে রেলস্টেশন ও বাস টার্মিনালসহ শহরের বিভিন্ন স্থানে পোস্টার লাগানো ও প্রচারপত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার জেলা পুলিশ এই কর্মসূচির আয়োজন করে। সকাল নয়টার দিকে শহরের সাতপাই এলাকায় রেলস্টেশন প্ল্যাটফর্মে পুলিশ সুপার জয়দেব চৌধুরী এ কার্যক্রমের উদ্বোধন করেন।