প্রচারপত্র বিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে জঙ্গিবাদবিরোধী প্রচারপত্র বিলি করেছে জেলা পুলিশ। গতকাল সোমবার সকাল থেকে পুলিশ সুপার জাকির হোসেন খানের নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন স্থানে ওই প্রচারপত্র বিলি করা হয়। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা বলেন, জঙ্গিবাদবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সোমবার সকাল থেকে জেলা শহরের বিভিন্ন স্থানে পুলিশ সুপারের নেতৃত্বে ওই প্রচারপত্র বিলি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবীর, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্যসচিব এস এম সফিকুল আলম প্রমুখ।