প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে গতকাল রোববার সকালে মানববন্ধন ও প্রচারপত্র বিতরণ করা হয়েছে। বালিয়াকান্দি প্রেসক্লাবের সামনে সমন্বিত প্রমীলা মুক্তি প্রচেষ্টা ও বালিয়াকান্দি প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান। বক্তব্য দেন আদর্শ ক্লাবের সভাপতি মীর হাসানুর রফিক, সমন্বিত প্রমীলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মোকাররম হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ। বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সবাইকে আরও কঠোর অবস্থান নেওয়া এবং তামাকের ক্ষতিকর দিক তুলে ধরার আহ্বান জানান। রাজবাড়ী প্রতিনিধি