প্রচারপত্র বিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সিলেট নগরে বিশেষ প্রচার শুরু করেছে মহানগর বিএনপি। ‘গ্যাসের দাম বৃদ্ধির গণবিরোধী সরকারি সিদ্ধান্ত রুখে দাঁড়াও’ আহ্বানসংবলিত প্রচারপত্র বিলি ও পোস্টার সাঁটানোর মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার এ কর্মসূচি শুরু হয়। গতকাল দুপুরে নগরের কোর্ট পয়েন্ট ও বন্দরবাজারের বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি ও পোস্টার সাঁটানো হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা কমিটির সভাপতি আবুল কাহের চৌধুরী, সাধারণ সম্পাদক আলী আহমদ প্রমুখ অংশ নেন।