প্রচারপত্র বিলির সময় হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় প্রচারপত্র বিলি করার সময় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তাঁর নাম কাজী ফখরুদ্দীন (২৩)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, ফখরুদ্দীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান কবির প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রচারপত্র বিতরণের সময় ফখরুদ্দীনকে আটক করা হয়েছে। তাঁর সঙ্গে আরও দুজন ছিলেন। তাঁরা পালিয়ে গেছেন।
ওসি বলেন, আটক ফখরুদ্দীনের গ্রামের বাড়ি বাঁশখালীতে। চট্টগ্রাম নগরের ডিসি সড়ক এলাকায় থাকেন তিনি। তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।