প্রচারপত্রসহ হিযবুত তাহরীরের কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীরের এক কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম নগরের ও আর নিজাম রোডে প্রচারপত্র বিলি করার সময় তাঁকে আটক করা হয়। আটক কর্মীর নাম ফয়েজ আহমেদ নোমান (৩০)।

নোমান নগরীর বারিক বিল্ডিংয়ে একটি বেসরকারি শিপিং কোম্পানিতে হিসাব কর্মকর্তা হিসেবে কাজ করেন বলে পুলিশ জানিয়েছে। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার লদুয়ায়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. ওমর ফারুক জানিয়েছেন, শুক্রবার রাতে ও আর নিজাম রোডের আবাসিক এলাকায় নোমান রাষ্ট্রবিরোধী লিফলেট বিলি করছেন বলে পুলিশ জানতে পারে। খবর পেয়ে ওই এলাকায় গিয়ে তাঁকে আটক করা হয়।