প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নিরাপদ সড়ক নিশ্চিত করি, দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ি’ স্লোগান নিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও ফুটওভারব্রিজ ব্যবহার করতে এক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুরে ব্র্যাক কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের উদ্যোগে দিনব্যাপী এ প্রচারাভিযান চলে। এ সময় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ওভারব্রিজ ব্যবহারে লোকজনকে উদ্বুদ্ধ করা হয়। এতে ১৫০ জন কিশোর-কিশোরী অংশ নেয়। বিজ্ঞপ্তি।