প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার নন্দীগ্রাম পৌর শহরে ‘আদর্শ নন্দীগ্রাম’ গড়ার প্রত্যয়ে প্রচারাভিযান শুরু করেছে উপজেলা নাগরিক কমিটি। এ লক্ষ্যে গত সোমবার শহরে কমিটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কমিটির পক্ষ থেকে এ সময় নাগরিক অধিকার প্রতিষ্ঠায় ১০ দফা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানানো হয়। কমিটির সভাপতি আনোয়ার হোসেন বলেন, দাবি আদায়ে জনমত তৈরি করতে কমিটি প্রচারাভিযান চালিয়ে যাবে। এ সময় অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক কামাল, কমিটির সদস্য ফজলুর রহমান, নাজির হোসেন, জুলফিকার আলী, মাহবুব কাদির, নবী-উল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।