প্রচারাভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নারীর জন্য নিরাপদ নোয়াখালী’ এই স্লোগানে নোয়াখালীতে দুই বছরব্যাপী প্রচারাভিযানের উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাবে নারী নির্যাতন প্রতিরোধ কমিটি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রচারাভিযানের উদ্বোধন করেন। জেলার বিভিন্ন বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বাজারে নারী নির্যতনের বিরুদ্ধে কমিটি প্রচারণা চালাবে। সংবাদ সম্মেলনে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক আবদুল আউয়াল, সদস্যসচিব পপি রহমান, সদস্য লাকী আক্তার, নুরুল আলম, নোয়াখালী প্রেসক্লাবের সহসভাপতি মনিরুজ্জামান চৌধুরী, শাহ্ এমরান মোহাম্মদ সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।