প্রচারাভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে ছোট পরিবার ধারণার উন্মেষ, পুষ্টি, নিরাপদ প্রসব, নবজাতকের যত্নবিষয়ক এক সচেতনতামূলক প্রচারাভিযান (ক্যাম্পেইন) চালানো হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে পরিবার পরিকল্পনা অধিদপ্তর মৌলভীবাজার এ ক্যাম্পেইনের আয়োজন করে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপ্রকল্প ব্যবস্থাপক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশিদুল হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান। বক্তব্য দেন মা ও শিশু হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা বিশ্বজিৎ ভৌমিক, আবদুল মান্নান এবং সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন।