প্রচারাভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী দিবস উপলক্ষে প্রথম আলো যশোর বন্ধুসভার উদ্যোগে ‘বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীর করণীয়’ শীর্ষক সচেতনতামূলক প্রচারাভিযান চালানো হয়েছে। শহরের ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের শ্রেণিকক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে উচ্চমাধ্যমিক পর্যায়ের অন্তত ২০০ শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য দেন আবদুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন, যশোর বন্ধুসভার সভাপতি লাকী রানী কাপুড়িয়া, সাধারণ সম্পাদক রাশেদ মেহেদী ইমাম প্রমুখ।