প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধার ছয়টি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের কমিউনিটি ক্লিনিকগুলোতে দুই দিনব্যাপী সচেতনতামূলক প্রচারাভিযান গত শুক্রবার শেষ হয়েছে। গত বৃহস্পতিবার প্রথম দিনের সচেতনতামূলক প্রচারাভিযান পাটগ্রাম সদর ইউপির ধবলসূতী, বুড়িমারী ইউপির উফারমারা ও শ্রীরামপুর ইউপির শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকে অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার হাতীবান্ধার তিনটি ইউনিয়ন ধুবনী, পূর্ব নওদাবাস ও পশ্চিম বেজগ্রাম কমিউনিটি ক্লিনিকগুলোতে এ প্রচারাভিযান হয়। কমিউনিটি বেইসড হেলথ কেয়ার, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বেসরকারি প্রতিষ্ঠান ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।