প্রচারাভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারি সংস্থা গুড নেইবর্স বাংলাদেশের উদ্যোগে শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযান হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় সংস্থার আদমপটুর কার্যালয়ে এ প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াছমিন। শিশু পরিষদের সভাপতি মইনুল হোসেনের সভাপতিত্বে ও সুপ্তিমণি দেবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গুড নেইবর্স বাংলাদেশের মৌলভীবাজার সিডিপির প্রজেক্ট ম্যানেজার রিমো রনি হালদার, সাংবাদিক শাব্বির এলাহী, ভান্ডারীগাঁও উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বশির প্রমুখ। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি