প্রচিতের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর এক রেস্তোরাঁয় গত শনিবার বিজ্ঞাপন ও বিপণনপ্রতিষ্ঠান প্রচিত আইএমসি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক সাবিনা ইয়াসমিন।ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে প্রচিতকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়া গত বছরের সাফল্য, ব্যর্থতা ও নতুন বছরের কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সাদাত মাহ্দী এবং সহকারী মহাব্যবস্থাপক রওশনারা জামান। আরও বক্তব্য দেন বাহলুল ইবনে রহমান, জয় চন্দ, স ম সামসাদ হায়দার, অনুপম দাস, মোহাম্মদ তাকবির হাসান, মোছাদ্দেক বিল্লাহ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।