প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার প্রজনন স্বাস্থ্যবিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় নারী উন্নয়ন ফোরাম, কমলগঞ্জ উপজেলা পরিষদের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকের সভাপতিত্বে শিক্ষক মো. সালাউদ্দীন তফাদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পারভীন আক্তার। সভা শেষে বিদ্যালয়ের ১৯৬ জন ছাত্রীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।