প্রজনন স্বাস্থ্যবিষয়ক সভা
চট্টগ্রামে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য নিয়ে মতবিনিময় সভায় বক্তারা বলেন, বয়ঃসন্ধিকালে সন্তানদের ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে হবে। সন্তানদের সঙ্গে মা-বাবার সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হওয়া জরুরি বলে তাঁরা মত প্রকাশ করেন।
গতকাল শনিবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘১১ থেকে ১৯: বেড়ে ওঠা’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ‘গণসাক্ষরতা অভিযান’ ও ‘আমরা করব জয়’ যৌথভাবে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য অধিকার ও চ্যালেঞ্জগুলো নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জুলিয়া আহমেদ। আলোচনায় অংশগ্রহণ করেন আবু তৈয়ব, মোরশেদুল করিম, নাসিরুল হক, মহসিন চৌধুরী, নাজিমুদ্দীন শ্যামল, শামসুদ্দিন শিশির, নাজের হোসাইন প্রমুখ।
আমরা করব জয়ের ব্যবস্থাপনা পরিচালক শওকত বাঙালির পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক তাসনিমা খান।