প্রজনন স্বাস্থ্যমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে প্রজনন স্বাস্থ্যমেলা হয়েছে। সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সায়েন্সের (সিএমইএস) উদ্যোগে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকায় অবস্থিত নিজস্ব কার্যালয়ের সামনে এ মেলা হয়েছে। অসহায় ও দরিদ্র, সুবিধাবঞ্চিত ২৭ জন অন্তঃসত্ত্বা মহিলাসহ ১৬৫ জন তরুণী এ মেলায় যোগ দেন। মেলায় মহিলাদের চিকিৎসাসেবা ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়। সখীপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা আবদুল মালেক উপস্থিত থেকে মেলায় আগত নারীদের চিকিৎসাসেবা দেন। এ ছাড়াও সিএমইএসের ইউনিট সমন্বয়ক জাহাঙ্গীর আলম, জেন্ডার সমন্বয়ক মো. মোতালেব হোসেন, নূরুল ইসলাম, আলী হায়দার ফিরোজী, জিয়াউল হক উপস্থিত ছিলেন।