প্রজন্ম চত্বর থেকে একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দেহজনক ঘোরাঘুরির কারণে রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বর থেকে গতকাল শুক্রবার রাতে আমিনুল ইসলাম (৩০) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে এক বিদেশি নাগরিককে আটক করে পরে ছেড়ে দেয় পুলিশ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলোকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে আমিনুল প্রজন্ম চত্বর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। তরুণেরা তাঁকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। একই সময় তাঁরা একজন ওমানের নাগরিককে আটক করে পুলিশে সোপর্দ করেন। জিজ্ঞাসাবাদে সন্দেহজনক মনে না হওয়ায় পুলিশ তাঁকে ছেড়ে দেয়। ওসি বলেন, আমিনুলের আচরণ সন্দেহজনক। তাঁর মুঠোফোনে সাঈদীর ওয়াজ, আফগানিস্তানের যুদ্ধসহ বিভিন্ন অডিও-ভিডিও ক্লিপ আছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। অপরদিকে বিদেশি নাগরিক রাজারবাগ মসজিদে তাবলিগে এসেছেন। তাঁর কথায় সত্যতা পাওয়া যাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।