প্রজন্ম চত্বরে এবার নিজেই হাজির ক্যামব্রিয়ানের বাশার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের আন্দোলনে যোগ দিতে চাওয়ায় শিক্ষার্থীদের মারধরের পর ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান কে এম বাশার এবার নিজেই শাহবাগে গিয়ে হাজির হয়েছেন। প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষককে নিয়ে গতকাল শনিবার শাহবাগের প্রজন্ম চত্বরে গিয়ে হাজির হন তিনি। এর আগে গত বুধবার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শাহবাগের আন্দোলনে যোগ দিতে চাইলে নির্যাতন করার অভিযোগ ওঠে বাশার ও কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। নির্যাতিত শিক্ষার্থীদের একজন আরাফাত হোসেন নির্যাতনের বর্ণনা দিয়ে গুলশান থানায় সাধারণ ডায়েরিও করেছেন। এ বিষয়ে কয়েকটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়। ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আজ রোববার ওই কমিটির কাজ শুরুর কথা।ক্যামব্রিয়ানের শিক্ষকেরা জানিয়েছেন, সারা দেশে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হওয়ায় কে এম বাশার লোক দেখাতে অবস্থান পরিবর্তন করেছেন। গতকাল বিভিন্ন জাতীয় দৈনিকে ক্যামব্রিয়ানের শিক্ষার্থীরা শাহবাগের আন্দোলনে একাত্মতা প্রকাশ করছেন মর্মে ছবি দিয়ে বিজ্ঞাপনও দিয়েছেন তিনি।