প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ সপ্তমবারের মতো প্রজাপতি মেলার আয়োজন করেছে। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেলার আহ্বায়ক অধ্যাপক মো. মনোয়ার হোসেন। তিনি বলেন, প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে কাল শুক্রবার প্রজাপতি মেলার আয়োজন করা হয়েছে। ওই দিন সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে মেলার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।