প্রজাপতি মেলা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার দিনব্যাপী ‘প্রজাপতি মেলা-২০১০’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এই মেলার আয়োজন করে।সকাল ১০টায় জহির রায়হান মিলনায়তনে এই মেলার উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির। এ সময় সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনে সকাল সাড়ে ১০টায় জহির রায়হান মিলনায়তনে ‘প্রকৃতি ও প্রজাপতি’ শীর্ষক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং উন্মুক্ত ছবির প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর দুপুর ১২টায় শহীদ মিনার চত্বরে প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মনোয়ার হোসেনের তোলা প্রজাপতির ছবি প্রদর্শন করা হয়। দুপুর একটায় বোটানিক্যাল গার্ডেনে জীবন্ত প্রজাপতি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। এরপর দুপুর দুটায় জহির রায়হান মিলনায়তনের সেমিনার হলে প্রজাপতির ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির বলেন, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অনুষ্ঠান সহায়ক ভূমিকা পালন করবে। এ ছাড়া এ অনুষ্ঠানের মধ্য দিয়ে কোমলমতি শিশুরা প্রকৃতিপ্রেমী হিসেবে গড়ে উঠবে বলে তিনি মন্তব্য করেন।