প্রজেক্ট এক্সিবিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউস্ট) গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী প্রজেক্ট এক্সিবিশন হয়েছে। ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা ওই এক্সিবিশনের আয়োজন করেন। বিভাগের সেমিনার কক্ষে ওই এক্সিবিশন হয়। বাউস্টের ইইই বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আশরাফুন্নাহার পিংকী বলেন, এক্সিবিশনে ১৭টি প্রজেক্ট উপস্থাপিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইমামুল হুদা এর উদ্বোধন করেন। বক্তব্য দেন অধ্যাপক নাসিম আহমেদ, অধ্যাপক মো. মামুর-উর-রশিদ, প্রজেক্ট এক্সিবিশনের সুপারভাইজার সহকারী অধ্যাপক সাহিদ ইকবাল, প্রভাষক মাকসুদুর রহমান প্রমুখ।