প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) যৌথ স্বাক্ষরে উপজেলার ১৬টি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলনের সরকারি প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা কর্মকর্তারা মানববন্ধন করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার শহীদ মিনার চত্বরের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে উপজেলা কৃষি কর্মকর্তা সাফিয়ার রহমানের সভাপতিত্বে আজিজুল ইসলাম, মাইনুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা সরকারের এ ধরনের প্রজ্ঞাপন জারি করায় অসন্তোষ প্রকাশ করে বলেন, গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে উপজেলা পরিষদে হস্তান্তরিত ১৭টি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মতার যৌথ স্বাক্ষরে দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন হয়। কিন্তু এ সিদ্ধান্তে স্থানীয় সরকারব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা দেবে।
মানববন্ধন থেকে আরও বলা হয়, এ আইন বাস্তবায়িত হলে বিভিন্ন পর্যায়ের মেধাবী, দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তারা বঞ্চনার শিকার হবেন।