প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) যৌথ স্বাক্ষরে উপজেলার ১৬টি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলনের সরকারি প্রজ্ঞাপন বাতিলের দাবিতে বগুড়ার কাহালু উপজেলা কর্মকর্তারা জরুরি সভা করেছেন।
গত রোববার উপজেলা কৃষি কার্যালয়ে এ সভা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা ঝরনা বেগম সভায় সভাপতিত্ব করেন। এতে কর্মকর্তারা সরকারের এ ধরনের প্রজ্ঞাপন জারি করায় অসন্তোষ প্রকাশ করেন।
সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহ বায়েজীদ রব্বানীকে সভাপতি, উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৬টি দপ্তরের সমন্বয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।