প্রণব মুখার্জির সঙ্গে ইনুর সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে সফররত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গতকাল শুক্রবার রাতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে রাষ্ট্রপতি ভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। খবর বাসসের।সাক্ষাৎকালে হাসানুল হক ইনু ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি রাষ্ট্রপতিকে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশে যে উন্নয়ন ও অগ্রগতির ধারা সূচিত হয়েছে, তা অবহিত করেন।এ সময় প্রণব মুখার্জি বাংলাদেশের অব্যাহত উন্নয়ন ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।