প্রণব মুখার্জির সঙ্গে তোফায়েলের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত সার্ক বিজনেস লিডার্স এনক্লেভে যোগদানের জন্য সে দশে সফররত বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেছেন।

আজ শুক্রবার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবনে বাণিজ্যমন্ত্রী তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বাসস জানিয়েছে, এ সময় তাঁরা ভারত এবং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁরা আলোচনা করেন।

বাংলাদেশের হাইকমিশনার তারেক এ করিম এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে তোফায়েল আহমেদ ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা শিব শংকর মেননের সঙ্গে সাক্ষাৎ করেন।