প্রণবকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে জনগণ: রাষ্ট্রপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম। তিনি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আসন্ন বাংলাদেশ সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিত অবহিত করেন। খবর বাসসের।রাষ্ট্রপতি বলেন, ভারতের রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বাংলাদেশের জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাঁর সফরের মধ্য দিয়ে দুই দেশের সহযোগিতা সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে প্রণব মুখার্জির অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবেরা উপস্থিত ছিলেন।