প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে আউশ ধান চাষে প্রণোদনা সহায়তা হিসেবে ৫৭৫ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে বিনা মূল্যে ধানের বীজ, রাসায়নিক সার এবং আগাছা দমন ও সেচ দেওয়ার জন্য টাকা বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান ও সমাজসেবা কর্মকর্তা মো. শহীদ উল্যা। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু নঈম।