প্রণোদনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় উফশী ও নেরিকা আউশ ধানের উৎপাদন বৃদ্ধি করার জন্য কৃষি মন্ত্রণালয়ের দেওয়া প্রণোদনা বাবদ সার, বীজসহ বিভিন্ন প্রকার কৃষি-উপকরণ গতকাল বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিতরণ করা হয়েছে। এসব উপকরণ বিতরণের জন্য উপজেলা পরিষদের জিয়া হল প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ শাহানুর আলম। প্রধান অতিথি ছিলেন নান্দাইলের সাংসদ ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল আবেদিন খান। তিনি কয়েকজন কৃষকের হাতে কৃষি-উপকরণ তুলে দেন। এ ছাড়া ১২টি ইউনিয়নের কৃষকদের ১২টি স্প্রে মেশিন দেওয়া হয়।