প্রণোদনায় কৃষকের মধ্যে নিম্নমানের বীজ বিতরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর মোহনপুর উপজেলায় আউশ মৌসুমে প্রণোদনা প্যাকেজের আওতায় কৃষকের মধ্যে নিম্নমানের বীজ বিতরণের অভিযোগ পাওয়া গেছে। কৃষকের অভিযোগ, বাজার থেকে সস্তায় চিটাসহ নিম্নমানের বারোমিশেল ধান কিনে তা বীজ হিসেবে বিতরণ করা হয়েছে। তাঁরা এই ধান বীজ হিসেবে রোপণ করতে পারছেন না। কর্তৃপক্ষ বলছে, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি যাচাই-বাছাই করেই এ বীজ বিতরণ করেছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৬ থেকে ১০ মে পর্যন্ত মোহনপুর উপজেলায় এক হাজার ৭২৫ জন কৃষককে আউশের উচ্চফলনশীল (উফশী) বীজ ও সার প্রণোদনা প্যাকেজের আওতায় দেওয়া হয়। গত বুধবার উপজেলার মোহনপুর পৌর এলাকায় রায়ঘাটি মহল্লায় গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা কেউ এই ধান বীজতলায় ফেলবেন না। এই ধানের মধ্যে ২৫ শতাংশ চিটা রয়েছে। কৃষক আবদুস সাত্তার, শুকুর আলী, মুন্তাজ আলী, আতাউর রহমান ও এস্তেম আলী বলেন, তাঁদের মধ্যে সরবরাহ করা বীজের মধ্যে ব্রি ২৮, জিরাশাইল, সাইটা ও গুটি সাইটা ধানের বীজ রয়েছে। উপজেলার ব্রিহাটরা গ্রামের কৃষক আবুল হোসেন, সেরাজ উদ্দিন, মসির উদ্দিন, মোজামেঞ্চল হোসেন এবং আবদুল আলিমও একই কথা বলেন।উপজেলার রায়ঘাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল গফুর বলেন, কৃষকদের বীজের এ অবস্থা দেখে তিনি স্থানীয় একটি বেসরকারি সংস্থার সভায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন। কিন্তু তাঁরা কোনো জবাব দিতে পারেননি।কৃষকদের কাছ থেকে এই বীজের নমুনা নিয়ে এসে উপজেলা সার ও বীজ কমিটির আহ্বায়ক মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহামেঞ্চদকে দেখালে তিনি বলেন, এই বীজ বিতরণের পরে তিনি এ উপজেলায় যোগদান করেছেন। তার পরও তিনি সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে বিষয়টি দেখার আশ্বাস দেন।এ ব্যাপারে মুঠোফোনে উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সার বীজ মনিটরিং কমিটির যাচাই-বাছাইয়ের পর এই বীজ বিতরণ করা হয়েছে। বিএডিসির বীজের পরিবর্তে কেন বাজার থেকে কিনে বীজ বিতরণ করা হলো, জানতে চাইলে তিনি বলেন, বিএডিসির কাছে ব্রি ধান ২৬-এর বীজ রয়েছে। কিন্তু কৃষকেরা ২৮ ধানের বীজ নিতে চান। এ কারণে অল্প কিছু কৃষককে বিএডিসির বীজ দেওয়া হয়েছে। বাকিদের বাজারের বীজ দেওয়া হয়েছে।