প্রণয়কে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর ইন্টার-ন্যাশনাল গ্রামার স্কুলে পড়ত ফাতাহ তানজিম প্রণয় (৯)। এখন আর সে পড়তেও পারে না, বন্ধুদের সঙ্গে খেলতেও পারে না। ৮ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, প্রণয়ের ইক্যুইট লিম্ফোব্লাসটিক লিউকেমিয়া (ব্লাড ক্যানসার) হয়েছে। অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগে ভর্তি করা হয়। প্রণয়কে সুস্থ করতে হলে দ্রুত কিছু কেমোথেরাপি ও উন্নত চিকিত্সা দিতে হবে। এতে খরচ হবে ২০ থেকে ২৫ লাখ টাকা।প্রণয়ের বাবা ফারুকুল ইসলাম বেসরকারি সংস্থায় কাজ করেন। মা মলি ইসলাম গৃহিণী। তাঁদের পক্ষে যতদূর সম্ভব ছিল প্রিয় সন্তানের চিকিত্সা করেছেন। আর সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সন্তানের চিকিত্সায় সমাজের বিত্তবান ও হূদয়বানদের কাছে সহযোগিতা চেয়েছেন তাঁরা। সাহায্য পাঠানোর ঠিকানা: নাইমা সুলতানা এনিয়া, হিসাব নম্বর: ০০০৬০৩১০০৪৫৯১৫, যমুনা ব্যাংক লিমিটেড, দিলকুশা শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।