প্রতারক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাঁচলাইশ থানার গ্রিনভ্যালি আবাসিক এলাকা থেকে গতকাল শনিবার বিকেলে অস্ত্রসহ একজন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ইসমাইলের (২৩) কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি, চারটি গুলি ও একটি ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।