প্রতারক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণার ডজন খানেক মামলার আসামি রাজশাহীর বাগমারার মুক্তার হোসেনকে (৩০) গতকাল সোমবার ভোরে পুলিশ রাজশাহী শহরের একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে। দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। বাগমারা থানার ওসি আবু ওবায়দা খান জানান, মুক্তার পেশাদার প্রতারক। মামলা ছাড়াও তাঁর বিরুদ্ধে থানায় প্রতারণার কমপক্ষে ৩০টি অভিযোগ রয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, উপজেলার গোড়সার গ্রামের মুক্তার হোসেন দীর্ঘদিন ধরে লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। প্রতারিত ১২ ব্যক্তি রাজশাহী, নাটোর ও নওগাঁর আদালতে মামলা করেন। এসব মামলার মধ্যে দুটিতে তাঁর সাজা হয় এবং অপর ১০টিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।