প্রতারক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বর্ণের পুতুল কিনে প্রতারণার শিকার হয়ে থানায় মামলা করায় গত মঙ্গলবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ প্রতারকচক্রের সদস্য হাসান আলীকে (৩০) গ্রেপ্তার করেছে। হাসান উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঁঝিরা গ্রামের মোসলিম উদ্দিনের ছেলে। থানা সূত্রে জানা গেছে, কুষ্টিয়া সদরের আমলাপাড়া মহল্লার রুহুল ইমাম মাস দেড়েক আগে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঁঝিরা গ্রামে স্বর্ণের পুতুল কিনতে আসেন। তিনি পুতুল বিক্রেতার সঙ্গে ২০ লাখ টাকার চুক্তি করে নগদ ১০ লাখ টাকা দিয়ে একটি স্বর্ণের পুতুল কিনে নেন। পুতুল নিয়ে বাড়িতে গিয়ে পরীক্ষা করে জানতে পারেন এটি স্বর্ণের প্রলেপ দেওয়া একটি নকল পুতুল। পরে গত মঙ্গলবার তিনি ঝাঁঝিরা গ্রামে গিয়ে পুতুল দিয়ে টাকা ফেরত চান। এ সময় পুতুল ব্যবসায়ী মোসলিম উদ্দিন ও তাঁর ছেলেরা তাঁকে মারধর করে তাড়িয়ে দেন। রুহুল ইমাম সন্ধ্যায় থানায় নকল স্বর্ণের পুতুল ব্যবসায়ী মোসলিম উদ্দিন ও তাঁর দুই ছেলে হাসান আলী ও হোসেন আলীর নামে প্রতারণার মামলা করেন।