প্রতারক চক্র থেকে সাবধান থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া প্রশ্নপত্র বিক্রির সঙ্গে জড়িত প্রতারক চক্র থেকে সাবধান থাকার পাশাপাশি তাদের পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি ভুয়া প্রশ্নপত্র শিক্ষার্থীদের কাছে বিক্রি করে একটি অসাধু চক্র মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার পর গতকাল বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বদরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।