প্রতারক চক্র নিয়ে সতর্কবার্তা জারি করেছে দুদক
প্রতারক চক্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি সতর্কবার্তা জারি করেছে। মামলা থেকে রেহাই দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা চাওয়া দুই প্রতারকের সাম্প্রতিক গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার দুদক এই বার্তা জারি করেছে।দুদকের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাবের হাতে গ্রেপ্তার মো. সরোয়ার ও শাহিনের মতো এক বা একাধিক প্রতারক চক্রের সদস্য হাজি জহিরুল হুদা, ইশতিয়াক আহমেদ, মনিরুজ্জামান, দীপক সাহা প্রভৃতি নামে দুদকের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ দাবি করছেন। এসব নামে দুদকের কোনো কর্মকর্তা নেই।কমিশনের সিদ্ধান্ত ছাড়া কাউকে অভিযোগ থেকে রেহাই দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে প্রতারক চক্রের বিরুদ্ধে থানায় ডায়েরি (জিডি) করে এর কপি দুদকে পাঠানোর অনুরোধ করা হয়েছে। এ ছাড়া পরিচালক (পর্যবেক্ষণ ও মূল্যায়ন) মেজর আশীষ সরকারকে (মুঠোফোন ০১৭৩০-৩০৩২০১) অবহিত করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি।